25 C
আবহাওয়া
১০:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার

ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ১৩তম আসরে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে। এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে মোট ১৬ লাখ ডলার।

সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন না করা লিগ পর্ব থেকে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ ডলার।

লিগ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮ লাখ ডলার।

১০ দলকে নিয়ে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ