24 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাজই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সোপান- আ.লীগ নেতা মিজান

কাজই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সোপান- আ.লীগ নেতা মিজান

কাজই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সোপান- আ.লীগ নেতা মিজান

বিএনএ, ফেনী: বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মিজানুর রহমান মজুমদার বলেছেন, সবাইকে কাজ করতে হবে। কাজই আপনার অর্থনৈতিক উন্নয়নের প্রধান সোপান। আয় করে আপনি জীবনযাপন করবেন এবং দান করবেন। ইসলামের পথে চলতে হবে। আগামীকাল আপনাদের জন্য বিনামূল্যে চক্ষুশিবির ও বাত ব্যথার নিরাময়ে ফিজিওথেরাপির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কাজই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সোপান- আ.লীগ নেতা মিজান
বক্তব্য রাখছেন মিজানুর রহমান মজুমদার

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর ওসমানীয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে তিনি এসব কথা বলেন। মসজিদের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা অনুদান ও এতিমখানার জন্য টাকা অনুদান প্রদান করেন তিনি।

কাজই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সোপান- আ.লীগ নেতা মিজান
মসজিদে জুমার নামাজে মিজানুর রহমান মজুমদার

এসময় আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফুলগাজী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুম্মার নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বসিক মেয়র সংবর্ধিত

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন, বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে