30 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে আনোয়ারা প্রান্তে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাইনা ইকোনমিক জোনের ভিতরে খালি স্থানে প্রাথমিকভাবে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ওই মাঠ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এর আগে মন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ আসন আনোয়ারা-কর্ণফুলীর হাইলধর খাসখামা বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর জনসভার এই স্থান পরিদর্শনে যান।

আরও পড়ুন:

 কুতুবদিয়ায় তিন বছরে পানিতে ডুবে ২২৩ শিশুর মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোনুল করিম সায়েম, ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ, বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত