27 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » মোবাইল চুরি ও আইএমইআই পরিবর্তন চক্রের ১১ জন গ্রেপ্তার

মোবাইল চুরি ও আইএমইআই পরিবর্তন চক্রের ১১ জন গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৬০

বিএনএ, ঢাকা : মোবাইল ফোন চুরি ও আইএমইআই পরিবর্তন করে ক্রয়-বিক্রয়ের অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৮০টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ, আইএমইআই কাটায় ব্যবহৃত ৩টি ডিভাইস, ১৫টি সিম কার্ড  ও ১১টি মেমোরি কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) রাজধানী ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. দিপু, মো. সুজন, মো. লাম ইসলাম, মো. সোহেল রানা, মো. শাহিরুল ইসলাম, মো. রায়হান, মো. ইমরান নাজির, মো. জাহাঙ্গীর আলাম, শেখ মো. বাবু, মো. সুমন শেখ ও মো. মোশারফ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ইনচার্জ এডিসি আশরাফউল্লাহের নেতৃত্বে ঢাকা মহানগর ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোর, আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয় চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে।

ডিবি প্রধান বলেন, গ্রেপ্তারকৃতরা  মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তারা জনসমাগমস্থল, বাস টার্মিনাল, রেল স্টেশন ও মার্কেট থেকে মোবাইল ফোন চুরি করে। পরে মোবাইল ফোনগুলোর আইএমইআই পরিবর্তন করে মার্কেটে বিক্রি করে। মোবাইল ফোন লক খোলার ক্ষেত্রে এ চক্রের সদস্যরা মো. সুজন ও মো. লাম ইসলামের সহায়তা নিতো।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ