28 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়াকে অস্ত্র বিক্রির কথা অস্বীকার উত্তর কোরিয়ার

রাশিয়াকে অস্ত্র বিক্রির কথা অস্বীকার উত্তর কোরিয়ার


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ নাকচ করেছে উত্তর কোরিয়া। আমেরিকা বার বার দাবি করেছে, মস্কো অস্ত্র সংকটে পড়ে এখন পিয়ংইয়ং থেকে অস্ত্র কিনছে। এই অভিযোগের জবাবে উত্তর কোরিয়া বলেছে, তারা কখনো রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেনি এবং ভবিষ্যতেও সেরকম কোনো পরিকল্পনা নেই।

মার্কিন কর্মকর্তারা এর আগে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে অস্ত্র সংকটে পড়েছে। ফলে তারা এখন প্রতিবেশি উত্তর কোরিয়া থেকে রকেট ও গোলা কিনতে যাচ্ছে। শুধু উত্তর কোরিয়া নয়, ইরান থেকেও রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে মার্কিন সরকার। যদিও সেসময়ই ওই দাবি উড়িয়ে দিয়েছিল মস্কো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল ব্যুরো অব ইকুইপমেন্টের একজন কর্মকর্তা বলেছেন, আমরা এর আগে কখনও রাশিয়ায় অস্ত্র বা গোলাবারুদ রপ্তানি করিনি এবং ভবিষ্যতে অস্ত্র রপ্তানির পরিকল্পনাও নেই।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, উত্তর কোরিয়া থেকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি, রকেট এবং আর্টিলারি শেল কিনছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে, সেই সময় কিরবি বলেছিলেন, অস্ত্র কেনা এখনও শেষ হয়নি এবং ইউক্রেনে এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে এমন কোনও ইঙ্গিত নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত