28 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ২০ লাখ টাকার স্বর্ণালংকারসহ নারী পাচারকারি আটক

ঝিনাইদহে ২০ লাখ টাকার স্বর্ণালংকারসহ নারী পাচারকারি আটক

ঝিনাইদহে ২০ লাখ টাকার স্বর্ণালংকারসহ নারী পাচারকারি আটক

বিএনএ,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালংকারসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা লক্ষীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মুক্তা খাতুন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল।  সেসময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুনকে আটক করা হয়।

তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিলো বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু