25 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন চিতা শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন চিতা শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন চিতা শাবকের জন্ম

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম চিড়িয়াখানায়  তিনটি শাবক প্রসব করেছে চিতা বিড়াল। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, গত ২০ সেপ্টেম্বর চিতা বিড়াল তিনটি শাবক প্রসব করে। মায়ের কাছে থাকায় সেগুলোর লিঙ্গ শনাক্ত করা এখনও সম্ভব হয়ে উঠেনি।

তিনি  বলেন, এ তিন শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট ছয়টি চিতা বিড়াল রয়েছে । বাংলাদেশে ক্যাপটিভ ব্রিডিং (চিড়িয়াখানা ও সাফারি পার্কে বাচ্চা জন্ম নেওয়া) পদ্ধতিতে চট্টগ্রাম চিড়ায়াখানাতেই প্রথমবারের মত চিতা বিড়াল শাবক প্রসব করেছে । স্বাভাবিকভাবে চিতা বিড়ালের ক্যাপটিভ ব্রিডিং পদ্ধতিতে বাচ্চা প্রসবের ঘটনা খুবই বিরল।

উল্লেখ্য, এ চিড়িয়াখানায় থাকা চিতা বিড়ালগুলো চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অসুস্থ অবস্থায় মানুষের হাতে ধরা পড়েছিল। পরে সেগুলোকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছিল স্থানীয়রা। পরে সুস্থ করে খাঁচায় রাখা হয়েছিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!