24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নুসরাতের ‘চাহিদা’ পূরণে ব্যর্থ ছিলেন নিখিল!

নুসরাতের ‘চাহিদা’ পূরণে ব্যর্থ ছিলেন নিখিল!

নুসরাত

বিনোদন ডেস্ক:  জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বিয়ে ছাড়া সন্তানের মা হওয়াসহ যশ দাশগুপ্তের সঙ্গে লিভটুগেদার ও নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছু দিন ধরেই আছেন আলোচনায়।

সম্প্রতি ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, নিখিল ছিলেন উভয়কামী। এ কারণে নুসরাতের শারীরিক চাহিদা পূরণেও ব্যর্থ ছিলেন তিনি। যার ফলে ভেঙে যায় তাদের সংসার।

প্রতিবেদনে জানানো হয়, বিয়ের পরই নুসরাত দেখতে পান নিখিলের অন্য রূপ। উভয়কামী বিষয়টা জানতে পেয়ে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান অভিনেত্রী। সেই নিয়ে দুজনের মধ্যেকার ঝামেলা শুরু হয়।

নিখিলের জন্মদিনের রাতে নুসরাত নিখিলকে তার এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। নিখিলের ওই বিবাহিত বন্ধুর স্ত্রীও নাকি দুজনের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং শেষমেষ তাদের ডিভোর্স হয়।

নিখিলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি প্রায় সময়ই নেশাগ্রস্ত থাকতেন, মাঝরাতে বাড়ি ফিরতেন এবং বাথরুমে ঘুমিয়ে পড়তেন। দিনের পর দিন এইসব কিছু সহ্য করতে না পেরেই ‘বিয়ে’ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন নুসরাত।

উল্লেখ্য, গত এক বছর ধরে সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনও কথা মুখে আনেননি। বরং, নেটমাধ্যমে নানাভাবে আকারে-ইঙ্গিতে মান্যতা দিয়েছেন তাদের সম্পর্ককে। সেই থেকে দুইয়ে দুইয়ে চার ইতিমধ্যেই করে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা। তার পরেও নুসরাত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে