26 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীতে আট দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ আগস্ট) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০৬৫ পিস ইয়াবা, ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৭৬.৫ গ্রাম ১৪৬ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেনসিডিল ও ১০৫ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের