22 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আ.লীগ নেতা খুনের ঘটনায় যুবক আটক 

কক্সবাজারে আ.লীগ নেতা খুনের ঘটনায় যুবক আটক 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৭

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে আ.লীগ নেতা সাইফ উদ্দিন খুনের ঘটনায় আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে পালকি নামের একটি বাস গাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তবে সে পুরাতন রোহিঙ্গা বলে দাবি করছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুকনুজ্জামান ।

তিনি জানান, ” সাইফ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে আমাদের পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে একটি বাস গাড়ি থেকে আটক করা হয়েছে। তার গন্তব্য ছিল টেকনাফে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাকে কক্সবাজার সদর মডেল থানার একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি।

এদিকে আ.লীগ নেতা সাইফ হত্যার ঘটনায় পুরো জেলায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। পরে হোটেলের সিসিটিভিতে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল ইসলামের নাম সামনে আসে। এর পর থেকে আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। পুলিশ নিশ্চিত হয় হত্যার ঘটনার মূল নায়ক আশরাফুল ইসলাম। পরে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

এদিকে ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি। জানাজা শেষে দাফন করা হয়েছে সাইফের মরদেহ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে (৪৬) এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

বিএনএনিউজ/ শাহিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!