28 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আরও ১৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ১৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৯ জন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪ হাজার ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে, ঢাকায় মোট ভর্তি রোগী ৩ হাজার ৮৫৭ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ৭৬২ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৪ হাজার ১০৪ জন। এরমধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৪১৯ জন এবং বিভিন্ন স্থানে ৬৮৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু