24 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের


বিএনএ,ডেস্ক :বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সভাপতি ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) ইসলামাবাদের এক বক্তৃতায় ইমরান খান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ইসলামাবাদের সমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান চিফ অব স্টাফ শাহবাজ গিলকে গ্রেফতার এবং পুলিশ অফিসারদের শারীরিক নির্যাতনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এফআইআরে বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর সভায় ইমরান খান পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এমনকি রেহাই পাননি এক নারী বিচারকও। উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার