24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চিত্রনায়িকা একা’র দুই মামলায় জামিন:মিলবে মুক্তি

চিত্রনায়িকা একা’র দুই মামলায় জামিন:মিলবে মুক্তি

এক মামলায় চিত্রনায়িকা একা'র জামিন মঞ্জুর

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক): রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী সিমন হাসান একার জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। এ মামলায় জামিন হওয়ায় একার জামিনে মুক্তিতে আর কোনো বাধা থাকলো না বলে আইনজীবীরা জানিয়েছেন। এর আগে গত ১০ আগস্ট মাদক মামলায় একার জামিন মঞ্জুর করেন আদালত।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একাকে আটক করে পুলিশ। গত ১ আগস্ট আদালত একার জামিন ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে গত ৩ মাস ধরে কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ৬ হাজার টাকা চান। তখন একা তাকে বলেন, তোকে দিয়ে আর কাজ করাবো না এবং হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন। পাওনা টাকা না দিলে যাবে না জানালে, হাজেরা বেগমকে এলোপাথারী মারপিট করে এবং রান্না ঘর থেকে বটি এনে মাথায় কোপ দেন একা। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাত জখম হয়। তখন হাজেরা বেগম চিৎকার দিলে একা তার মুখ চেপে ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এ অভিযোগে হত্যাচেষ্টা মামলা করা হয়।

এদিকে, পুলিশ হাজেরা বেগমকে উদ্ধার করতে গিয়ে একার বাসায় অভিযান চালায়। একার বেড রুম থেকে ৫ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৫৫০ মিলি মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক মামলা করা হয়।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে