24 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৫১৬ টাকা

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৫১৬ টাকা

শুল্কছাড়ে ২ ভরি স্বর্ণ আনতে পারবেন প্রবাসীরা

বিএনএ ডেস্ক, ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে বাজারে ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লোমা‌নের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকা।

রোববার (২২ আগস্ট) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছেন।

আজ থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে জানিয়ে বাজুস জা‌নায়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও বিভিন্ন জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাফতরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না।

তাছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২২ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫১ হাজার ২৬৩ টাকা।

শনিবার (২১ আগস্ট) পর্যন্ত ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।

রুপা আগের নির্ধা‌রিত দামে রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

ব্রেকিংনিউজ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে