29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তালেবানের সমর্থনে পোস্ট, আসামে গ্রেপ্তার ১৪

তালেবানের সমর্থনে পোস্ট, আসামে গ্রেপ্তার ১৪

তালেবানের সমর্থনে পোস্ট

বিএনএ, বিশ্বডেস্ক :  তালেবানের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় ভারতের আসাম রাজ্যের ১১ জেলা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী।

আসাম পুলিশ  জানায়, আসামের ১১টি জেলা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইলাকান্দির এক ডাক্তারি পড়ুয়া ছাত্র। এ ছাড়া কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দুজন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ভায়োলেট বারুয়া বলেছেন, আমরা এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছি। তা ছাড়া সামাজিক মাধ্যমে এমন পোস্ট কারো চোখে পড়লে পুলিশকে জানান। শুক্রবার রাত থেকেই আসামজুড়ে ধরপাকড় শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য বিশেষ দল তৈরি করা হয়েছে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী