26.2 C
আবহাওয়া
১১:৫১ পূর্বাহ্ণ - জুলাই ২২, ২০২৬
Bnanews24.com
Home » শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক: পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে যেসব সুরক্ষাব্যবস্থা বা শর্ত যুক্তরাষ্ট্র এতদিন বজায় রেখেছিল, তা ছাড়াই সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজার কোটি ডলার মূল্যের এই বিশাল উদ্যোগের মূল লক্ষ্য হলো অন্য বিদেশি প্রতিযোগীদের দূরে সরিয়ে সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি সংস্থাসমূহকে প্রধান ভূমিকায় রাখা।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন যে, এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকলে সৌদি পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

উল্লেখ্য গত বছর রিয়াদে উভয় দেশের প্রতিনিধিরা এই চুক্তির একটি প্রাথমিক খসড়ায় স্বাক্ষর করেছিলেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ