23 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন


বিএনএ, চট্টগ্রাম : পটিয়া ও চন্দনাইশে একাধিক সিণ্ডিকেট পাহাড়-টিলা কেটে সাবাড় করে মাটি লুটের বিরুদ্ধে ২১মে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের জের ধরে প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

এই মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার(২২ জুলাই) বিকেলে পটিয়া প্রেস ক্লাব’র উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পোষ্ট অফিস মোড়স্থ পটিয়া প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।

পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক শফিউল আজম। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নাট্যজন ও পটিয়া থিয়েটার সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, শিক্ষক নেতা মাষ্টার শ্যামল দে, পটিয়া বারের সহ সভাপতি এডভোকেট খুরশিদ আলম, চন্দনাইশ প্রেস ক্লাব’র সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুর রাজ্জাক, বোয়ালখালী প্রেস ক্লাব’র সভাপতি এস এম মোদ্দাসের হোসেন, পটিয়া প্রেস ক্লাব সহ সভাপতি এটিএম তোহা, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী ও বিকাশ চৌধুরী।

আরো বক্তব্য দেন রবিউল আলম ছোটন, আবেদুজ্জামান আমিরী, কামরুল ইসলাম, এস এম একে নুর হোসেন, বোয়ালখালী সাংবাদিক নেতা সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আহমদ উল্লাহ, আনোয়ারা প্রেস ক্লাব এর যুগ্ন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মোহাম্মদ ইয়াছিন, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রূপন দত্ত, ইসলামী যুবসেনার পৌরসভার যুগ্ন সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ্, কর্ণফুলী উপজেলা সাংবাদিক নেতা আকরাম হোসেন রানা, ইমরান ইদ্দিন, সাবেক ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান, পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল, পটিয়া উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির দল নেতা সাহেদ খান প্রমূখ।

বক্তারা বলেন, ‘এক্সকাভেটর দিয়ে পটিয়া ও চন্দনাইশ উপজেলায় পাহাড়-টিলা সাবাড়’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সাংবাদটি সম্পূর্ণ সত্য। বেশকিছু পাহাড়-টিলা খেকো দীর্ঘদিন যাবত এ অঞ্চলের কয়েকশ একর পাহাড় ও টিলা কেটে মাটি বাণিজ্য করে আসছিল। তা এ পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসায় মহামান্য হাইকোর্ট রুলনিশি জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে ভুমি খেকোরা মিথ্যা মামলা দিয়ে প্রকৃত বিষয়কে আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের এ অপকর্মকে রুখে দিতে এ সমাবেশে শপথ করেন। এতে তারা আগামী এক সপ্তাহের মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেন।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার