29 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের প্রশ্নে তাপসীর খোঁচা

বিয়ের প্রশ্নে তাপসীর খোঁচা

taposi

বিনোদন ডেস্ক: সুযোগ পেলে কেউ কাউকে ছাড়েন না! যেমন, তাপসী পান্নু। সম্প্রতি বলিউডের বাকি অভিনেতাদের মতো তিনিও #আস্কমিএনিথিং-এ যোগ দিয়েছিলেন। সেখানে তার কাজ নিয়ে কৌতূহল। আগ্রহ অবসর বিনোদন নিয়ে। শাহরুখ খানের আগামী ছবির পাশাপাশি তার বিয়ে নিয়েও প্রশ্ন ওঠে। তখনই খোঁচা দেয়ার লোভ সামলাতে পারেননি নায়িকা! বিয়ের দেরি আছে, জানিয়েই হাসতে হাসতে খোঁচা দিয়েছেন তাপসী।

ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন তিনি। তাই ব্যাডমিন্টন খেলোয়াড়-প্রশিক্ষক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে আনেননি। তাই বলে অনুরাগীরা জানেন না, তা তো নয়। তাই একজনের প্রশ্ন, কবে বিয়ে করছেন তিনি? প্রেমিককেই বিয়ে করবেন? সঙ্গে সঙ্গে তাপসীর খোঁচা, ‘কবে বিয়ে করব? এখনো অন্তঃসত্ত্বা নই! তাই এক্ষুণি বিয়ে নয়। দেরি আছে। আপনাদের জানিয়েই সাতপাঁক ঘুরব।’ নিন্দুকেরা ততক্ষণে দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত। হালে আলিয়া ভাট, স্বরা ভাস্কর, নেহা ধুপিয়া- সবাই অন্তঃসত্ত্বা হওয়ার পরে বিয়ের পিঁড়িতে বসেছেন। বলিউডের কৌতূহল, তাপসী কি নাম না করে তাদেরই বিঁধলেন?

আবার কিছু লোক বলছেন, তাপসী আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সন্তানের জন্য বিয়ে করবেন না। বিবাহ-বহির্ভূত সন্তান চেয়েছেন সব সময়। সেই কথাও তিনি হয়তো মনে করিয়ে দিতে চেয়েছেন। তিনি এও জানিয়েছিলেন, তখনই বিয়ে করবেন, যখন তিনি বিয়ের তাগিদ অনুভব করবেন এবং সন্তান ধারণের জন্য প্রস্তুত। নানা উদযাপনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চান না তিনি। একটি বিষয়কে কেন্দ্র করে একের পর এক অনুষ্ঠান তার কাছে একঘেঁয়ে লাগে। তার বদলে ঘরোয়া পরিবেশে কাছের মানুষদের নিয়ে সাতপাঁক ঘুরতে চান।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত