33.2 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - জুন ২২, ২০২৬
Bnanews24.com
Home » ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ


বিএনএ, ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন।  সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

​পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন।

​২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার মো. বদিউজ্জামান তপাদারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিল।​তবে পদত্যাগের কারণ হিসেবে তিনি তার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ