23 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি মো. সাহেব আলী (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২২ জুন) সদরের পোড়াহাটি বাজারস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, বুধবার (২১ জুন) ভিকটিম বাড়ির পাশে খেলা করা অবস্থায় তাকে মিষ্টি খাওয়ার কথা বলে আসামি নিজের ফাঁকা বসত বাড়িতে ডেকে নেয়। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে নিজ বসত ঘরের মধ্যে নিয়ে শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষককারিকে গ্রেফতার করে।

আসামি মো. সাহেব আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!