24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লুকোচুরির ইতি টানলেন নুসরাত

লুকোচুরির ইতি টানলেন নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: কয়েক দিন আগে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি ফাঁস হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে মুখে কুলপ এঁটেছিলেন তিনি। অবশেষে নিজেই নিজের বেবি বাম্পের ছবি সোশ‌্যাল মিডিয়ায় প্রকাশ করলেন এ অভিনেত্রী।

রবিবার (২০ জুন) দুপুরে নুসরাত তার ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়- ব্লু ডেনিম এবং সাদা রঙের ফুল স্লিভস টি-শার্ট পরেছেন নুসরাত। গায়ের উপর গোলাপি রঙের একটি স্টোল জড়িয়ে রয়েছেন তিনি। আর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। খোলা চুল, মুখে উজ্জ্বল হাসি বলে দিচ্ছে, সব বিতর্ক উড়িয়ে মাতৃত্বের পরম স্বাদ উপভোগ করছেন নুসরাত।

এই পোস্টের ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘উদারতা সব বদলে দেয়।’ যদিও নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে কিছু বলেননি।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল জৈন ও নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। এরই মধ‌্যে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। টলিপাড়ায় খবর উড়ছে, নুসরাতের এই সন্তানের বাবা যশ দাশগুপ্ত।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরটি সামনে আসার পর থেকে একের পর এক উঠে আসছে অবাক করা তথ্য। নিখিল দাবি করেছেন, গত ৭ মাস ধরে তিনি এবং নুসরাত আলাদা থাকেন। তাই সন্তান তার নয়। টলিপাড়ার এই অভিনেত্রীর জীবনে অভিনেতা যশ দাশগুপ্তের ভূমিকা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। নেটিজেনরা তো ধরেই নিয়েছেন, নুসরাতের অনাগত এ সন্তানের জনক যশই।

বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য অভিনেত্রী নুসরত জাহান একটি বিবৃতি দিয়ে বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে