23 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মে) বেলা পৌনে ১১টার দিকে ইউসিবি চত্ত্বর এলাকার হাজী মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। আলমগীর কুমিল্লা জেলার মৃত জয়নাল আবেদিনের ছেলে। এছাড়া আলমগীর হোসেন বর্তমানে খিলগাঁওয়ের নন্দিপাড়া ছোট বটতলা এলাকায় থাকতেন।

নিহতের সহকর্মী মো. তাওহীদ জানান, তারা হাজী মার্কেটের পাশে একটি ভবনের নির্মাণ কাজ করেন। আলমগীর পেশায় রড মিস্ত্রীর সহযোগী। সকালে মেশিন দিয়ে রড কাটার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রড কাটার মেশিনের তারে লিকেজ ছিল। সে জন্যই এই ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পারিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার