25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ

তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ

তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ

বিএনএ, ঢাকা:  তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। সূর্যের প্রখর তাপে মানুষ ও প্রাণীর অবস্থা কাহিল। দিনে ও রাতে ক দিন ধরে চলছে এমন অবস্থা। পরিস্থিতির পরিবর্তন হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সবচেয়েবেশি খারাপ অবস্থা সাধারণ দিনমজুর, গাড়ি চালক ও রোদে কাজ করা মানুষের। শরীর থেকে সারাক্ষণই ঝড়ছে ঘাম আর ঘাম।

শনিবার(২২মে) আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্দামান সাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে , যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ লাভ করতে পারে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও আঘাতহানার সম্ভাবনা রয়েছে।

শনিবার ঢাকায় সর্বোচ্চ ৩৭দশমিক ৯ডিগ্রী সেলসিয়াস, চট্টগ্রামে ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগামীকাল সূর্য উদয় ঢাকায় ভোর ৫টা ১৩মিনিটে।

চট্টগ্রাম অফিস থেকে জানানো হয়, বন্দর নগরীর অবস্থা প্রায় একই। শনিবার দুপুরের দিকে প্রচণ্ড গরম ঘামে ক্লান্ত ভ্যান চালক, রিকশাচালক ও শ্রমজীবী মানুষদের গাছতলায় ও ছায়ায়  আশ্রয় নিতে দেখা যায়। বেশিরভাগ মানুষ শরবত ও ঠাণ্ডা পানি পান করছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ
একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ চার জেলায় নতুন পুলিশ সুপার গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার