35 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ


বিএনএ,ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাছাইপ্রক্রিয়া শুরু হবে আজ।বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬–এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, ২২ এপ্রিল বেলা ২টা থেকে এবং পরদিন ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ