24 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা


বিএনএ, ঢাকা : ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে নতুন করে সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুরোধ করেছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২২ এপ্রিল) কলেজ কর্তৃপক্ষ কলেজ ভবনে মাইক লাগিয়ে বিকেলে এ ঘোষণা দেয়া হয়। এ সময় কলেজ ভবনের নীচে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ দেখা যাচ্ছিলো।

এ সময় মাইকে বলা হয়- “একটা ঘটনা হয়ে গেছে। এখন যদি মারামারি চলতে থাকে এর কোনো শেষ নেই। এতে ক্ষতি হবে। আমাদের স্থাপনার ক্ষতি হবে। এলাকার অন্যদের ক্ষতি হবে। যেটা ঘটেছে তার বিচার আমরা কর্তৃপক্ষের কাছে দিলাম”।

ছাত্রদের উদ্দেশ্যে আরও বলা হয়, “তোমরা শান্ত হও। বাসায় যাও। আগামী দুই দিন কলেজ বন্ধ রাখবো। তোমরা কেউ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না। কারও উস্কানিতে পা দিবে না। তোমরা ধৈর্য্য ধরো”।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পালটাপালটি ধাওয়া শুরু হয়। দুপুর একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। দুইটার দিকে টিচার্স ট্রেনিং কলেজের দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে