21 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের দিন হাতিরঝিলে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ঈদের দিন হাতিরঝিলে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে বাসচাপায় ৫ জন নিহত

বিএনএ, ঢাকা: ঈদুল ফিতরের দিন সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসচাপায় মেহেদী হাসান (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।  শনিবার (২২ এপ্রিল) হাতিরঝিল থানার এসআই সুজন দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেহেদীর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার বাবার নাম আবুল কাশেম। পেশায় তিনি একজন ব্যবসায়ী। রামপুরা এলাকায় মা–বাবার সঙ্গে থাকতেন মেহেদী।

এসআই সুজন দেব বলেন, আজ বেলা ১১টার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরার টিভি সেন্টারের বিপরীতে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ছিটকে পড়ে মোটরসাইকেলের আরোহী মেহেদী গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী