30 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ


বিএনএ, ঢাকা: সুদানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় দেশটিতে ভ্রমণ বাংলাদেশিদের জন্য নিরাপদ মনে করছে না দূতাবাস। তাই বাংলাদেশি নাগরিকদের দেশটি ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। যার ফলে দেশটিতে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দিয়েছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

‘তাই বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এরইমধ্যে দেশটিতে তিন শতাধিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা তিন হাজারের বেশি ছাড়িয়ে গেছে। দেশটিতে আরও বড় আকারে সংঘাত ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা