21 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার

সাইফুল্লাহ

বিএনএ ডেস্ক, ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর  কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

র‌্যাব জানিয়েছে, খালেদ সাইফুল্লাহ সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় রুজুকৃত মামলার আসামি।

এ নিয়ে গত ১১ এপ্রিল থেকে হেফাজতে ইসলামের ১৪ জন নেতাকে গ্রেপ্তার করা হলো। আগে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে গত সোমবার রাতে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ধানমন্ডির বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার অনুরোধ জানায়।

হেফাজতের যেসব নেতা ডিবির রিমান্ডে আছেন তাদের মধ্যে রয়েছেন- মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা যুবায়ের আহমেদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস হামিদী, মুফতি শরীফুল্লাহ ও মাওলানা কোরবান আলী কাসেমী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু