বিএনএ, বিশ্বডেস্ক : কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, একজন এখনো নিখোঁজ রয়েছেন।
রোববার (২২ মার্চ) হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। খবর আল জাজিরার।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আঞ্চলিক জলসীমায় ‘অনুসন্ধান ও উদ্ধার কাজে’ থাকা হেলিকপ্টারটিতে থাকা সাতজনের মধ্যে ছয়জনকে খুঁজে পাওয়া গেছে। উদ্ধারকারী বিশেষজ্ঞরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
এর আগে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

