31 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

নোয়াখালীতে ট্রাক চাপায় তরুণের মৃত্যু


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত আরিফ হোসেন (২০) উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় আরিফ। যাত্রাপথে তার মোটরসাইকেলটি চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রামগঞ্জ মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি ইমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

বিএনএ/ রনি, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী