28 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ

ছাগলনাইয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় হেল্পিং মাইন্ড স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে পৌর শহরের সুবেদারি রাস্তার মাথা সংলগ্ন হেল্পিং মাইন্ড স্কুলে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী জেলা আ’লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ডের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি ও ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাক হোসেন সোহেল’র সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো: কামরুল হাসান, সদস্য আব্দুল হাকিম পাটোয়ারী, সালমান হোসেন চৌধুরী, রায়হান উদ্দিন অভি, মোঃ ফাহিম মুনতাসীর নূহাশ, মো: হোসেন, জুনাইদুল হক শুভ, রনি শর্মা, তুহিন হোসেন, ইমাম হোসেন, জাহেদা আক্তার, তানিশা তাবাসসুম, নাঈমা ইসলাম, রিতা রানী দাস, বিউটি রানী দাস, নুসরাত জাহান, আফসানা আক্তার, ফারজানা আক্তার, নাদিয়া সুলতানা, শাহরিয়া সুলতানা প্রমুখ।

অর্ধ-শতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারসহ অতিথিবৃন্দ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭