22 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

কুবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

কুবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

বিএনএ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল সূত্রে জানা যায়, ২২ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ ও ২৫ মার্চ মনোনয়নপত্র বিক্রি করা হবে। ২৮ মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৯ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোহাম্মদ এমদাদুল হক, মো. মাসুদুল হাসান ও রবিউল হকসহ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ, গত ১৮ মার্চ অফিসার্স এসোসিয়শনের ২০২১-২০২২ কার্যনির্বাহী গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

বিএনএনিউজ/ হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু