24 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ১৮ মাস পর ইউনূস সেন্টারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

১৮ মাস পর ইউনূস সেন্টারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস


বিএনএ, ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান। পরে গ্রামীন সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

এই বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

ইউনূস সেন্টারের এই পোস্টে আরো বলা হয়েছে, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ড. ইউনূসের এ মাসের শেষের দিকে গুলশানের নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিনদিন পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় ড. ইউনূসের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ