23 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দেয়াল থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে দেয়াল থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজঢাকায়

বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় দেওয়াল দিয়ে হেঁটে যাওয়ার সময় নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাইসা (২)। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায়। শিশুটি কোনাপাড়ার আলামিন রোড এলাকার বাবা-মায়ের সঙ্গে থাকতো।

নিহতের বাবা রুবেল হোসেন জানান, আমি কনস্ট্রাকশনের কাজ করি। আমার মেয়ে বাসার পাশে খেলতে খেলতে একটি দেওয়ালে উঠে পায়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা