25 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হজ পালনে সৌদির নতুন ৪ শর্ত

হজ পালনে সৌদির নতুন ৪ শর্ত

হজ পালনে সৌদির নতুন ৪ শর্ত

বিএনএ: চলতি বছর হজ পালনে মুসল্লিদের জন্য নতুন ৪টি শর্ত দিয়েছে সৌদি সরকার। আগে যারা হজ করেননি তাদের অগ্রাধিকার দেয়ার পাশাপাশি নতুন শর্তের মধ্যে রয়েছে মুসল্লিদের করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার মতো বিষয়।

চলতি বছর পবিত্র হজের জন্য এরই মধ্যে শুরু হয়েছে নানা কার্যক্রম। নিবন্ধনের পাশাপাশি সৌদি আরবের পক্ষ থেকে নেয়া হচ্ছে প্রস্তুতি। এবার মুসল্লিদের জন্য নতুন চার শর্ত দিয়েছে সৌদি সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছেও চিঠি দিয়েছে দেশটি।

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) সেসব শর্ত প্রকাশ করে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নতুন শর্তে বলা হয়েছে, হজ পালনে যাওয়ার আগে মুসল্লিদের করোনাভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।

যারা আগে হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেয়া হবে। তৃতীয় শর্ত আছে, হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। হজযাত্রীর বড় কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ আদায় করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ১৫ হাজার। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে পারবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন। আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) শেষ হবে হজ নিবন্ধন কার্যক্রম।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন