23 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » র‍্যাবের নিষেধাজ্ঞা ওঠাতে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‍্যাবের নিষেধাজ্ঞা ওঠাতে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বিএনএ ডেস্ক, ঢাকা: এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা ওঠাতে সেদেশের আদলতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলতি সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। জানান, এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক দুই প্রক্রিয়াই চলমান থাকবে।

শাহরিয়ার আলম আরও বলেন, বাংলাদের হয়ে কথা বলা ও মামলা লড়ার জন্য প্রতিনিধি নিয়োগের চূড়ান্ত পর্যায়ে আছি। তিনটি আইনি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। সেখান থেকে সবচেয়ে ভালো যে সিদ্ধান্ত আসবে সেটা নেয়া হবে।

জানুয়ারি মাসের শেষের দিকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিভিন্ন খুঁটিনাটি দিক জানতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেটর ও কংগ্রেস সদস্যকে চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।

গতবছরের ১০ ডিসেম্বর ‘গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র‍্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স