32 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২০৫ জন।

বৃহষ্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৯ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন।

১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ জনের।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫১৪ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৫ হাজার ৫০৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৮০ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ