26 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাদা শাড়িতে কার অপেক্ষায় সামান্থা?

সাদা শাড়িতে কার অপেক্ষায় সামান্থা?

সামান্থা

বিএনএ বিনোদন ডেস্ক: শকুন্তলম’ ছবিতে নিজের প্রথম লুক টুইটারে প্রকাশ করেছেন আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বনের মধ্যে পাথরে বসে আছেন সামান্থা, পরনে সাদা শাড়ি, সঙ্গে পরেছেন ফুলের গয়না। তার আশেপাশে ময়ূরসহ বনের নানা পাখি, জীবজন্তু।

হিন্দু পুরাণ অনুযায়ী, ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার সন্তান শকুন্তলা ছিলেন রাজা দুষ্মন্তের স্ত্রী এবং রাজা ভরতের মা। শকুন্তলার উপাখ্যান বর্ণিত হয়েছে মহাভারতে। বনের মধ্যে অপরূপা শকুন্তলাকে দেখেই প্রেমে পড়ে যান দুষ্মন্ত। তারা বিয়ে করেন। সন্তান ভরতের জন্মের পর আবারও ফিরে আসবেন এ প্রতিশ্রুতি দিয়ে জরুরি কাজে রাজধানীতে ফিরে যান দুষ্মন্ত। কিন্তু এক ঋষির দেওয়া অভিশাপের কারণে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যান। পরে ভাগ্য আবারও দু’জনকে একত্রিত করে। কালিদাস তার অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে এই কাহিনিটি নাট্যায়িত করেছেন।

‘শকুন্তলম’ ছবিটি পরিচালনা করেছেন গুনাশেখর, প্রযোজনা করেছেন নীলিমা গুনা। ছবিতে নিজের চরিত্র নিয়ে সামান্থা রুথ প্রভু বলেছেন, তিনি ব্যতিক্রম সব ছবিতে কাজ করতে চান। তিনি আগে আগে যেসব চরিত্রে অভিনয় করেছেন সেসব চরিত্রে আর কাজ করতে চান না। তিনি ফ্যামিলি ম্যান সিরিজে যেমন চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলম ছবিতে তার চরিত্রটি পুরো উল্টো। এখানে সবচেয়ে সুন্দরভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। এজন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু