25 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দোহাজারীতে অগ্নিকাণ্ডে কৃষকলীগ নেতার বাড়ি ভস্মিভূত

দোহাজারীতে অগ্নিকাণ্ডে কৃষকলীগ নেতার বাড়ি ভস্মিভূত

দোহাজারীতে অগ্নিকাণ্ডে কৃষকলীগ নেতার বাড়ি ভস্মিভূত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: দোহাজারী নাছির মোহাম্মদ পাড়া এলাকায় অগ্নিকান্ডে ৭নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি হাজী হারুনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই জানেন না উল্লেখ করে আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিক হাজী হারুন জানান, সোমবার ভোররাতে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে হঠাৎ টের পেয়ে ঘর থেকে পরিবার পরিজন নিয়ে বের হয়ে আগুন আগুন চিৎকার করলে আশপাশের লোকজন সাড়া দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও হাজী হারুনের বসতঘর রক্ষা করতে পারেনি কেউ। অগ্নিকাণ্ডে নগদ টাকা, জমির দলিল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ব্যাংক-বীমার কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া হাজী হারুনের ছেলে সাতকানিয়া কলেজে বিবিএ অনার্স পড়ুয়া ফারুকুল ইসলাম, পটিয়া কলেজে ১ম বর্ষে পড়ুয়া রবিউল ইসলাম ও মহানগরীর সিটি কলেজ পড়ুয়া লিমা আক্তারের বিভিন্ন সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন কার্ড, এনআইডি ও জন্মনিবন্ধন পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমিন জানান অগ্নিকাণ্ডের বিষয়ে তাদেরকে কেউ সংবাদ দেয়নি ।

বিএনএনিউজ২৪/ডা. মোহাম্মদ আবু তাহের, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের