28.2 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই


বিএনএ ডেস্ক: বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান  ঢাকার উত্তরায় ১ নম্বর সেক্টরের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এম হাফিজ উদ্দিন খান সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে। তিনি সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।

এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের মামাতো ভাই লিয়াকত আলী বলেন, “হাফিজ খানের মরদেহ উত্তরার বাড়িতে রয়েছে। দুই মেয়ের পরিবার কানাডা থেকে আসার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ