29 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

বিএনএ, কক্সবাজার:  কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীর পাড়ে অভিযান পরিচালিত করে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এ তথ্যের ভিত্তিতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দুটি দল অভিযান চালায়।

অভিযানের সময় পাচারকারীরা দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে পালিয়ে যায়। এ সময় অন্য পাচারকারীরা সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল