24 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনএ ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আমির হোসেন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) মধ্যরাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার আজিজ খান রোডে  এই ঘটনা ঘটে।

স্থানীয়রা আমির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে  তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত যুবক কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে দুইজন তাকে রায়েরবাজার এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। খুনিরা মাদক ব্যাবসার সঙ্গে জড়িত ছিল বলেও জানান তারা।

স্থানীয়রা বলেন, রায়েরবাজারের আজিজ খান রোডে শুক্রবার রাতে দুই ব্যক্তি আমির হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে