22 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু:চালক কারাগারে

বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু:চালক কারাগারে

বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু:চালক কারাগারে

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক) : বিমানবন্দর এলাকায় স্বামী-স্ত্রীর ট্রাক চাপায় মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় বাসের চালক তসিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০ জানুয়ারি তসিকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য,গত ১৮ জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫)। ওই দিন মিতুর বাবা মানিক মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।ঘটনার দিন রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে সিআইডি।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু