বিএনএ, ঢাকা: আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সন্ধ্যায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ফ্যাসিস্টদের দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত সাত দিনে এ অভিযানে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

