31 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সমাপ্ত হল বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স

সমাপ্ত হল বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স

সমাপ্ত হল বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স

বিএনএ,চট্টগ্রাম: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং এডিবি, এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে শুরু হওয়া তিন দিনব্যাপি বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়। ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় সিডব্লিওসিসিআই এর ১৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সোমবার (২১ ডিসেম্বর) চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স সিডব্লিওসিসিআই এর প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জিএম নাজিম হাসান সাত্তার, এডিবি’র বিজনেস ইনকিউবেশান এক্সপার্ট সফিকুর রহমান খাঁন, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম আবদুস সালাম সরদার।

এসময় বক্তারা চিটাগাং উইম্যান চেম্বারের বিজনেস ইনকিউবেটর সেন্টার স্থাপনে প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর ঐক্যান্তিক প্রচেষ্টা ও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজনেস ইনকিউবেশন অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের বিজনেস ইনকিউবেটর সেন্টার বাস্তবায়ন বিষয়ে গভীর মনোযোগ ও আগ্রহের প্রশংসাও করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই’র পরিচালক রেবেকা নাসরিন, লুৎমিলা ফরিদ, শাহেলা আবেদিন, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান ও সদস্য বেবী হাসান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডব্লিওসিসিআই’র পরিচালক মোস্তারী মোর্শেদ স্মৃতি, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, সদস্য সিতারা রহমান।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী