27 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করার পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তিনি পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আ. লীগ নেতা।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক মেয়র আজম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় অভিযোগ আনা হয় যে, তারা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়।

চান্দগাঁও থানা পুলিশের ওসি জাহেদুল কবির বলেন, মাঝরাতে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। তিনি চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের