32 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রদর্শনীতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রদর্শনীতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘এয়ার শো’ প্রদর্শনীর সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

এদিকে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৪ সালে রাজস্থানের পোখরানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে একটি তেজস বিধ্বস্ত হয়েছিল। ওই সময় অবশ্য পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন।

তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত