28 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ কর্মকর্তা

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ কর্মকর্তা


বিএনএ, ঢাকা : প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তা।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সরকারি কলেজ–১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস এ আদেশে সই করেছেন।

এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) প্রভাষক পর্যায়ের কর্মকর্তা‌দের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান–সংক্রান্ত সব কার্যক্রম অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইনসিটু বা সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজেদের কর্মস্থলের নির্ধারিত হারে বেতন–ভাতাদি পাবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু