28 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আদানিকে গ্রেপ্তার করা উচিত: রাহুল গান্ধী

আদানিকে গ্রেপ্তার করা উচিত: রাহুল গান্ধী


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানিকে দুই হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে গ্রেপ্তার করার কথা বলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী । মোদি সরকার আদানিকে অনৈতিক সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে রাহুলের প্রশ্ন, আদানি মার্কিন ও ভারতীয়-দুই দেশের আইন ভাঙার পরও কীভাবে  প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন?”

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মার্কিন আদালত আদানির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলতেই ফের সরব হয়েছেন রাহুল গান্ধী। তার অভিযোগ, আদানি যে ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছেন, তাতে কোনও তদন্তও হবে না, গ্রেপ্তারিও হবে না। কারণ প্রধানমন্ত্রী মোদি খোদ আদানির সঙ্গে জড়িত।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আদানির বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে আসছেন রাহুল গান্ধী। কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর পথে নেমে আন্দোলন করেছে কংগ্রেস। যদিও তাতে তেমন কিছু ফল হয়নি।

এবার মার্কিন আদালতের অভিযোগ প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা সংবাদ সম্মেলন থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। রাহুল গান্ধী বললেন, “আমরা যেটা বলতাম, সেটাই পরিষ্কার হয়ে গেল। আদানি মার্কিন ও ভারতীয়-দুই দেশের আইন ভেঙেছেন। এ দেশে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, আদানি কেন নন? আসলে প্রধানমন্ত্রীও তার সাথে জড়িত। তিনি বলেন, ১০-১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, অথচ ২০০০ কোটির দুর্নীতিতে আদানির কিছু হয় না।’ রাহুল গান্ধী বলেন, আজই আদানিকে গ্রেপ্তার করা উচিত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি