28 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ ১

যাত্রাবাড়ীতে বাসে আগুন, দগ্ধ ১


বিএনএ, ঢাকা: নির্বাচন ঠেকাতে বিএনপির পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুন দিয়েছে অবরোধের সমর্থকরা। এতে একজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এ খবর নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।

এর আগে সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ২৮ অক্টোবর হতে ২০ নভেম্বর (সোমবার) পর্যন্ত ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতার দেওয়া আগুনে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পোড়ানোর ঘটনা ঘটেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু